• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

সরকারের অবস্থান স্পষ্ট করে চাকরিজীবীদের প্রেস সচিবের বার্তা

   ২৭ মে ২০২৫, ০৭:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকারি চাকরিজীবীদের কোনো চাওয়া থাকলে তা সচিবদের কমিটির কাছে জানাতেই পারেন। কিন্তু আমরা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাতারবাড়ী ও মহেশখালীকে নিউ সিঙ্গাপুরে রূপান্তরিত করতে চান বলে জানিয়েছেন তার প্রেসসচিব। মহেশখালী ও মাতারবাড়ী প্রকল্পে বিশ্ববিখ্যাত পেট্রোনাস কোম্পানি এলএমজি করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে কয়েকদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বিক্ষোভ করেছেন। তারা আজও সচিবালয়ে বিক্ষোভ করেন তারা।

এর প্রেক্ষিতে সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।

পরে সচিবালয়ে বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কয়েকজন সচিব। ভূমি সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন আরও পাঁচজন সচিব। বৈঠকের পর আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম
ফের পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা
ফের পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা