• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

‘পরিবার’ লিখে শাকিব ও সন্তানের ছবি পোস্ট করলেন বুবলী

   ২৭ মে ২০২৫, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

শাকিব খান পাত্তা না দিলেও শবনম বুবলীর কণ্ঠে কিং খান বন্দনার শেষ নেই। বিভিন্ন উপলক্ষে সন্তানের বাবা শাকিবের প্রশংসা করে সামাজিক মাধ্যমে লেখেন। আবার কখনও সন্তানের সূত্র ধরে লেখেন মেগাস্টারকে নিয়ে। এই যেমন সন্তান বীরের সঙ্গে শাকিবের আবেগঘন কয়েকটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বুবলী।

ওই ছবিগুলোতে দেখা গেছে, ছেলে বীরকে পরম মমতায় জড়িয়ে আছেন পিতা শাকিব। আবার কোনোটায় সন্তানকে চুমু খাচ্ছেন। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।

মন্তব্যের ঘরে নেটিজেনদের অনেকে সহমত প্রকাশ করেছেন বুবলীর সঙ্গে। কেউ লিখেছেন, এই ভালোবাসার বন্ধন যেন সারাজীবন অটুট থাকে। ভালো থাকুক বুবলী শাকিব এবং বীরের ভালোবাসা। অনেকে জানিয়েছেন শুভকামনা।

এবার ঈদে শাকিব খান আসছেন তাণ্ডব নামের একটি সিনেমা নিয়ে। ছবিটির পরিচালক রায়হান রাফী। অন্যদিকে বুবলীর মুক্তি পাচ্ছে সর্দার বাড়ির খেলা ও পিনিক নামের দুটি সিনেমা। ছবি দুটির নির্মাতা যথাক্রমে রাখাল সবুজ ও জাহিদ জুয়েল। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
শিল্পী সমিতির নির্বাচনী আমেজে সরব বাপ্পারাজ
আইসিইউতে মনির খানের মা
আইসিইউতে মনির খানের মা
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১