• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার’ শীর্ষক

বিশাল সেমিনারের আয়োজন করল ব্র্যাক ব্যাংক

   ২৬ মে ২০২৫, ০৭:২৪ পি.এম.
নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচার

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি ‘নেক্সট ফ্রন্ট: রিইমাজিনিং ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফর দ্য ফিউচারশীর্ষক এক কর্পোরেট সেমিনারের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এবং আর্থিক খাতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরা।

হবিগঞ্জের দ্য প্যালেসে ১০ মে থেকে ১২ মে ২০২৫ অনুষ্ঠিত এই সেমিনারে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জন ও আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখার নানাবিধ কৌশল ও পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ড. জাহিদ হোসেন এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেনতাঁরা আধুনিক বিশ্বের গতিশীল আর্থিক পরিমণ্ডলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সহযোগিতামূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানসহ ব্র্যাক ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের মধ্যেও বাংলাদেশ যখন ঘুরে দাঁড়ানো সক্ষমতা প্রদর্শন করে চলেছে, এমন মুহূর্তে এই সেমিনারের আয়োজন প্রতিষ্ঠানে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সিএফও এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল লিডারদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে আরও জোরদার করেছেঅংশগ্রহণকারীরা ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগের ব্যাপক প্রশংসা করে বলেন, এই আয়োজনের যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো ব্যাংকিং এবং কর্পোরেট খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিওডি বাংলা / এমটি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংকের ২৭ বছর পূর্তি উদযাপন, গ্রাহকবান্ধব সেবার অঙ্গীকার
মার্কেন্টাইল ব্যাংকের ২৭ বছর পূর্তি উদযাপন, গ্রাহকবান্ধব সেবার অঙ্গীকার
সব ঠিক হয়ে যাবে: ভারপ্রাপ্ত এমডি
ইসলামী ব্যাংক সব ঠিক হয়ে যাবে: ভারপ্রাপ্ত এমডি
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ