• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা মুকেশ আম্বানির

   ২৫ মে ২০২৫, ০৭:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জতিক ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতের শীর্ষ ধনী ব্যক্তি ও রিল্যায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলোতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

চলতি বছর রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটে গিয়ে আম্বানি জানান, এই রাজ্যগুলোতে যোগাযোগ ও ডিজিটাল উন্নয়ন করতে চাননি। ভবিষ্যতে এগুলো সিঙ্গাপুরের মতো হয়ে উঠবে বলে বিশ্বাস তার।

ইকোনমিক টাইমস জানায়, রিলায়েন্স গ্রুপ ইতিমধ্যে গত চার দশকে এই অঞ্চলে ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সেই পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৭৫ হাজার কোটি রুপি করা হয়েছে। আম্বানি বলেন, ‘এই রাজ্যগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে এই সম্ভাবনা জাগিয়ে তোলার।’

সেভেন সিস্টার্সের উন্নয়নে মোট ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন আম্বানি। এর মধ্যে তিনি যোগাযোগ ও ডিজিটাল ক্ষেত্রে যোগাযোগ দিয়েছেন। তিনি বলেছেন, জিও ইতিমধ্যে এই অঞ্চলের ৯০ শতাংশ মানুষের কাছে পৌঁছে গেছে। সামনের দিনগুলোতে তিনি এটি আরও বাড়াতে চান। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির
ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির
জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ
জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ
মমতার বাড়ির সামনে কুনাল ঘোষকে পচা ডিম নিক্ষেপ
মমতার বাড়ির সামনে কুনাল ঘোষকে পচা ডিম নিক্ষেপ