• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতির ভিডিও ভাইরাল

   ২৩ মে ২০২৫, ০১:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।

বৃহস্পতিবার (২২ মে) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এম আকবর আলী এবং কে এম শরফুদ্দিন মঞ্জুর মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

সেখানে আরও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক নুর কায়েম সবুজ, অ্যাডভোকেট সিমকী ইমাম খান, ডিআইজি (অবসরপ্রাপ্ত) খান সাঈদ হাসান, যার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

জানা গেছে, ঢাকার নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে উল্লাপাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় অংশ নেন দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা, যেখানে বগুড়ায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ অংশগ্রহণ নিয়ে পরিকল্পনা হচ্ছিল। আলোচনা চলাকালীন সফরের খরচ নিয়ে মতানৈক্য দেখা দেয়। কে এম শরফুদ্দিন মঞ্জু সাবেক এমপি আকবর আলীকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো হাজার কোটি টাকার মালিক, যাবতীয় খরচ আপনি বহন করুন। এর পরপরই দুইজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

পাশে থাকা অন্য নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, তবে ততক্ষণে সংঘর্ষের ভিডিও মোবাইলে ধারণ হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় এবং দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, সভা শেষে বগুড়ার সমাবেশে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হচ্ছিল। সেই সময়ই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে। বিষয়টি জেলা বিএনপি নেতাদের অবহিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত