• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ

   ২২ মে ২০২৫, ০৬:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে আগের বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগের যেকোনও বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

‘ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়’ শীর্ষক এই লেখাতে মাহফুজ আলম বলেন, ‘সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।’
 
বাংলাদেশের শত্রুরা ‘ঐক্যবদ্ধ ও আগ্রাসী’ উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ, যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব
ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম