• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সুদানে প্যারামিলিটারি বাহিনীর ড্রোন হামলায় নিহত ৫ অবাধ তথ্য প্রবাহের পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য : তথ্যমন্ত্রী বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের

পুশ ইন করা ভারতীয়দের ফেরত নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

   ২১ মে ২০২৫, ০৮:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে পুশ ইন করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সমসামিয়ক ইস্যুতে বুধবার (২১ মে) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘পুশ ইনের বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ হচ্ছে। বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। আমরা চেষ্টা করছি নিয়মের বাইরে যেন কিছু না হয়। আমরা নিয়ম অনুযায়ী আগাচ্ছি।’
 
আওয়ামী লীগের সময়ে স্বাক্ষরিত ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো পুনর্বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘স্থলবাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে।’
 
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের বিষয়ে তিনি বলেন, ‘তিনি নিজেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। দু-একদিনের মধ্যে তিনি চলে যাবেন।’
 
প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী মো. সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব
ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
৫৩ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো দুই জাহাজ
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম
নিজের অধিকার নিজেকেই অর্জন করতে হয়: আবদুস সালাম