• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নগরবাসীর শ্লোগানে মুখরিত যমুনা’র সামনে সড়ক

   ২১ মে ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে যমুনার সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন ঢাকাবাসী। একইসাথে উপদেষ্টা আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবিতেও শ্লোগানে শ্লাগান দিচ্ছেন তারা।  একই দাবীতে টানা সাত দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন নগরবাসী। এর আগে ছয়দিন নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসুচি পালন করে আসছেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনেও চলছে অবস্থান ঢাকাবাসীর এই অবস্থান কর্মসুচি। কার্যত, ঢাকাবসীর এই অবস্থান কর্মসুচির মাধ্যমে হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবরুদ্ধ। আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত  ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলতেই থাকবে। 

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (২১মে) সকাল ১০ টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসুচি পালন করছেন তারা।  ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে।  

এদিকে, ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী সমিতি। নগর ভবনের সামনে কর্ম বিরতি পালন করছেন তারা। একই সাথে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসুচি পালন করছেন তারা।

আল্টিমেটামের পর সকাল থেকেই ঢাকাবাসীর নতুন এই কর্মসূচির ফলে কার্যত ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ, কাকরাইল, হাইকোর্ট এলাকা, শাহবাগ এলাকা, যমুনাসহ ঢাকা অচল হয়ে পড়েছে।
গত ১৪ মে থেকে এই দাবীতে আন্দোলন করে যাচ্ছেন আন্দোলনকারীরা। 

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে, এর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শপথ আয়োজন করছেন না স্থানীয় সরকার মন্ত্রনালয় উলটো প্রতিবন্ধকতা তৈরী করছেন বলে অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ও জুয়ার টাকা জোগাতে ফাদারকে বেঁধে গির্জায় লুট, গ্রেপ্তার ৩
মাদক ও জুয়ার টাকা জোগাতে ফাদারকে বেঁধে গির্জায় লুট, গ্রেপ্তার ৩
ছুটির দিনে চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশ
ছুটির দিনে চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশ
মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অনৈতিক লেনদেনের অভিযোগ মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার