• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ডিইউজের বিবৃতি

সাংবাদিকদের ৬ দিন ছুটি ও ২৮ মে’র মধ্যে বেতন-ভাতা প্রদানের দাবি

   ১৯ মে ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ২৮মে'র মধ্যে সংবাদকর্মীদের বেতন, উৎসব ভাতা পরিশোধ ও ঈদের ছুটি ৬ দিন নির্ধারণের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। 

সোমবার (১৯ মে) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ২৮মে'র মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের বেতন (বকেয়া বেতনসহ) ও উৎসব ভাতা পরিশোধ করতে হবে। এছাড়া পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন আনন্দময় করতে এবারের ঈদের ছুটি ছয় দিন নির্ধারণেরও দাবি জানান নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক- কর্মচারীদের বেতন ভাতা ও উৎসব ভাতা অবশ্যই পরিশোধ করতে হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের মতো আনন্দদায়ক একটি উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমে কর্মরতদের বছরের পর বছর উৎসব ভাতা দেয়া হয় না। যা অত্যন্ত অযৌক্তিক ও অমানবিক। দীর্ঘদিন বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। তাই যেসব সংবাদপত্র, টিভি চ্যানেল এবং অনলাইন সংবাদ মাধ্যমে বকেয়া বেতন রয়েছে, অবিলম্বে তা পরিশোধ করতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ এসব বিষয় পর্যালোচনাপূর্বক দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ