• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে বাঁশের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ২০ হাজার মানুষ

   ১৮ মে ২০২৫, ০৭:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাঁশের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ২০ হাজার মানুষ।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত সেতু ভেঙে পড়েছে। এতে যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার অন্তত ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

শনিবার (১৭ মে) দুপুরে নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে সেতুটি ভেঙে পড়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ২০২৪ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হয় সেতুটি। নির্মাণের পর থেকেই সেতুটি দুর্বল ছিল। এরপরও ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন যাতায়াত করছিলেন এলাকার মানুষজন।

লালকুড়া এলাকার বাসিন্দা করিম মোল্লা, আবু সাঈদ ও জহুরুল বলেন, এই সেতুই ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম । এখন হাসপাতালে যাওয়া,বাজার করা বা জরুরি কাজে উপজেলা শহরে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘নদীর পানি বাড়ায় স্রোতের চাপে সেতুটি ভেঙে পড়েছে । বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, সেতুটি মেরামতের নির্দেশনা ইউনিয়ন পরিষদকে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমারখালীতে কালভার্টের মুখ বন্ধ, ৪শ’ হেক্টর জমিতে জলাবদ্ধতার আশঙ্কা
কুমারখালীতে কালভার্টের মুখ বন্ধ, ৪শ’ হেক্টর জমিতে জলাবদ্ধতার আশঙ্কা
নাচোলে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নাচোলে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর