• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রিজের ওপর যাত্রীসহ বগি ফেলে ছুটে যায় ট্রেনের ইঞ্জিন

   ১৮ মে ২০২৫, ০৫:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি

ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রাপথে সংযোগ হুক ভেঙে বগি রেখেই ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ নেত্রকোনা স্টেশনে গিয়ে পৌঁছায়।

নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি শ্যামগঞ্জ স্টেশনে এসে পৌঁছে। যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিট পর চল্লিশা এলাকায় এসে বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোনা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা এলাকায় থেকে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক্সপার্ট টিম এসে সমস্যা সমাধান করে ট্রেনটি চালু করা হবে। এতে কিছটা সময় লাগবে।

এদিকে এমন ঘটনার পর ঢাকা থেকে আসা নেত্রকোনা বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন। যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হয়েছেন।

ট্রেনের যাত্রী মোহনগঞ্জ শহরের বাসিন্দা রফিকুজ্জামান ইদ্রিসী বলেন, ময়মনসিংহ থেকে বাড়ি যাওয়ার জন্য মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম। পথে শ্যামগঞ্জ স্টেশন থেকে ছাড়ার কিছু সময় পর হঠাৎ করে ট্রেনের গতি কমতে থাকে। পরে জানা গেছে যে ট্রেনের ইঞ্জিন চলে গেছে বগি ফেলে। শেষে বাধ্য হয়ে যাত্রীরা ট্রেন নেমে বাস ও সিএনজি করে গন্তব্যে রওনা হয়েছেন। এতে মালামাল নিয়ে যাত্রীরা বেশ দুর্ভোগের শিকার হচ্ছেন। আমি নিজেও বাসে করে গন্তব্যে রওনা হয়েছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ায় একাধিক মামলার আসামি জারজিদ চেয়ারম্যান আটক
কালিয়ায় একাধিক মামলার আসামি জারজিদ চেয়ারম্যান আটক
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
কুমারখালীতে কালভার্টের মুখ বন্ধ, ৪শ’ হেক্টর জমিতে জলাবদ্ধতার আশঙ্কা
কুমারখালীতে কালভার্টের মুখ বন্ধ, ৪শ’ হেক্টর জমিতে জলাবদ্ধতার আশঙ্কা