টপ নিউজ
কালিয়ায় একাধিক মামলার আসামি জারজিদ চেয়ারম্যান আটক
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
৩ মে ২০২৬, ১১:০৮ এ.এম.

ছবি-ভিওডি বাংলা
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের চেয়ারম্যান মো. জারজিদকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
শনিবার (২ মে) গভীর রাতে নাশকতা, মাদক, অর্থ আত্মসাৎ ও প্রতারণাসহ একাধিক মামলায় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমান ১টা ৩৫ মিনিটে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
কালিয়া থানার ওসি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত চেয়ারম্যান জারজিদকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা







