• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেট প্রতিনিধি    ৩ মে ২০২৬, ১০:২০ এ.এম.
সংগৃহীত ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৮ নিহত হয়েছেন।

রোববার (৩ মে) সকালে উপজেলার তেলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে। 

কাঁঠাল বোঝাই ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিক ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান তিনি। 

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)।  অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
বরিশালে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন