• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক শক্তিশালী পাসপোর্ট সূচকে তলানিতে বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর লেবানন সংঘাতে নতুন মোড়, ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার চলন্ত বিমানে নাটকীয় ঘটনা, দরজা খুলে লাফ দিলেন যাত্রী তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ আখ্যা দিল চীন রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের দেশে হামের পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে : প্রধানমন্ত্রী যে কারণে ফের আলোচনায় ওসামা বিন লাদেন রাজনৈতিক পরিচয় যাই হোক চাঁদাবাজ-অপরাধীকে ছাড় নয় : ডিএমপি কমিশনার

সোহরাওয়ার্দী উদ্যানে ভাসমান দোকান উচ্ছেদ

   ১৫ মে ২০২৫, ১২:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট এলাকায় ভাসমান দোকান উচ্ছেদের অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও তার কিছুক্ষণ আগেই সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হয়ে যায়। অভিযান চলাকালে বিপুল সংখ্যক পুলিশ, আনসার সদস্য ও সাধারণ জনতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, সিটি কর্পোরেশনের ভেকু মেশিন দিয়ে দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর দোকানের অবশিষ্টাংশ একে একে ট্রাকে তুলে ফেলা হয়। অনেক দোকানি আগেভাগে তাদের মালামাল সরিয়ে নিতে সক্ষম হলেও, অনেকেই হঠাৎ অভিযানে হতচকিত হয়ে কোনো প্রস্তুতি নিতে পারেননি। ফলে তাদের মূল্যবান জিনিসপত্র ক্ষতির মুখে পড়ে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের একজন কর্মকর্তা বলেন, "আমরা দ্রুতই পুরো এলাকা থেকে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছি। আমাদের লক্ষ্য শুধু সৌন্দর্যবর্ধন নয়, বরং এখানে গড়ে ওঠা মাদক সেবনের আখড়াও নির্মূল করা। তবে এ কাজে এককভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সিটি কর্পোরেশন সফল হতে পারবে না—সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।"

প্রসঙ্গত, সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এই এলাকায় দীর্ঘদিন ধরে অসংখ্য ভাসমান দোকান গড়ে উঠেছিল। অভিযোগ ছিল, এসব দোকানের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবনের মতো অপরাধ সংগঠিত হয়ে আসছিল। এসব কারণেই এলাকাটি উচ্ছেদের আওতায় আনা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে : মন্ত্রী
এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে : মন্ত্রী
জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
বর্তমান সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়
জাহেদ উর রহমান বর্তমান সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়