• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আ.লীগ নেতার হামলায় ছাত্রদলের ৫ কর্মী আহত

   ১৩ মে ২০২৫, ০৫:৫৯ পি.এম.

বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে অন্যের জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় ৫ ছাত্রদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সোলায়মান মৃধা নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলার হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বাসিন্দা ও ছাত্রদল কর্মী সলেমান সরদার, আরিফ সরদার, জুয়েল, ইমন ও বায়জিদ সরদার।

স্থানীয় একাধিক বিএনপি কর্মী অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইউপি সদস্য সোলায়মান। হারিছুরের ছত্রছায়ায় এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করেন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভোল পাল্টে নিজেকে বিএনপি কর্মী বলে দাবি করে আসছে।

জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সোলায়মান মৃধা বলেন, আমি তাদের ওপর কোনো হামলা চালাইনি। উল্টো তারা আমার ওপর হামলা চালিয়েছে। হামলায় আমি এবং আমার এক সমর্থক নওশাদ ফরাজী গুরুতর আহত হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪