• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

প্রথম হলেন নওগাঁর রাকিবুল হাসান

ইবি’র ডি ইউনিটের ফল প্রকাশিত

   ১২ মে ২০২৫, ১১:৫৫ এ.এম.
ইবির মূল ফটক। ইনসার্টে প্রথম স্থান অধিকারী রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ডি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

রোববার (১১ মে) রাত সাড়ে নয়টার দিকে ধর্মতত্ত্ব অনুষদের ডিন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র কাছে ফলাফল হস্তান্তর করেন ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান-সহ ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষকবৃন্দ। 

জানা গেছে, এবার প্রকাশিত ফলাফলে জিপিএসহ ১২০ নম্বরের মধ্যে ১০৪.২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মো. রাকিবুল হাসান। তিনি নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার ছাত্র। 

ডি ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, ‘এবারের ডি ইউনিটে ২ হাজার ২৪ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ২৮৭ জন। মোট পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। এতে ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। কোনো ধরনের অভিযোগ আসেনি।’ 

উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদের অধীনস্থ তিনটি বিভাগ—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ—এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ মিলিয়ে মোট চারটি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল ও পরবর্তী ভর্তি প্রক্রিয়ার ধাপসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন