• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয়: আলী রিয়াজ

   ১১ মে ২০২৫, ০৬:৩৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয়। রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।

সভায় রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।

বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি দায় থেকে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা। তবে শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।’ 

তিনি বলেন, ‘সংবিধানের মধ্যে শেখ হাসিনা তৈরিতে কোনো বাধা ছিল না। সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র কায়েম করে গেছে।’

ড. আলী রীয়াজ বলেন, ‘উচ্চকক্ষের দায়িত্ব থাকবে মনিটরিং করা, এর বেশি ক্ষমতা দিলে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে।’

জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা রয়েছে বলেও জানান আলী রীয়াজ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
সামাজিক অবক্ষয় রোধে সাহিত্যিকদের ভূমিকা অনস্বীকার্য: খায়রুল কবির
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী