• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শাহরুখকে নারীবাদী বললেন ‘জাওয়ান’ ছবির গায়িকা

   ১১ মে ২০২৫, ১১:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খান শুধু অভিনয় নয় তার ব্যক্তিত্ব এবং অসাধারণ বক্তব্যের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে নারী অনুরাগীরা অভিনেতার আচরণে মুগ্ধ। শুধু পর্দায় প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলা নয়। বাস্তবেও নারীদের প্রতি শ্রদ্ধাশীল তিনি। এবার কিং খানকে নারীবাদী তকমা দিলেন ‘জাওয়ান’ ছবির গায়িকা রাজা কুমারী।

অভিনেতা আচারণ মুগ্ধ বলিউডের তাবড় অভিনেত্রী ও গায়িকারা। বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় নারী সহকর্মীদের সঙ্গে কতটা বিনয়ী। গায়িকা বলেন, ‘শাহরুখ খানই একমাত্র যে এ ধরনের ছবিতে কাজ করতে পারেন। ‘জাওয়ান’ ছবিতে নারীদের অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। ছবির মূল গানেও নারীর কণ্ঠ ব্যবহার করা হয়েছে।”  

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সঞ্চালক প্রশ্ন করেন, শাহরুখ কী একজন নারীবাদী? এমন প্রশ্নের জবাবে রাজা কুমারী বলেন, ‘অবশ্যই শাহরুখ একজন নারীবাদী।’

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী এই গায়িকা লস অ্যাঞ্জেলেস থেকে বলিউডে কাজ করার স্বপ্ন দেখছিলেন। ভেবেছিলেন, বলিউডের কোনো সিনেমায় কণ্ঠ দিবেন তবে এক সঙ্গীত পরিচালক না করে দিয়েছিলেন। সেই পরিচালক বলেছিলেন, “প্রধান চরিত্র পুরুষ। সেখানে একজন নারী কীভাবে গান গাইবেন!’
 
এরপরই ‘জাওয়ান’ ছবিতে গান গাওয়ার সুযোগ মেলে। এ ছবির মূল গানের জন্য তাকেই বেছে নিয়েছিলেন শাহরুখ।

অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’ ২০২৩ সালে মুক্তি পায় । শাহরুখ ছাড়াও এতে অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সান্য মলহোত্র, বিজয় সেতুপতি প্রমুখ। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ