• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়া


প্রকাশ:  ১১ মে ২০২৫, ১১:৪১ এ.এম.
শেয়ার করুন 0
স্বজনদের সাথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
স্বজনদের সাথে খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর ঢাকায় পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।

শনিবার (১০ মে) রাতে গুলশানে অবস্থিত শামীম ইস্কান্দারের বাসার যান সাবেক এ প্রধানমন্ত্রী। ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দলীয় সূত্র জানায়, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দরের বাসায় উঠেছিলেন খালেদা জিয়া। বহু বছর পর আজ গেলেন এই বাসায়।

গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বেরিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে তিনি বের হওয়ার সময় গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে স্লোগান দিয়েছেন।

উল্লেখ্য,লন্ডনে ৪ মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দুপুরে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে আসেন তার দুই পুত্রবধূ, ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা। মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেলেন বেগম জিয়া।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী