• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বার অ্যান্তোনির দুর্দান্ত ফ্রি কিকে ফাইনালে বেটিস

   ৯ মে ২০২৫, ১২:৩২ পি.এম.
অ্যান্তোনির গোল উদযাপন। ছবি: বিবিসি

ক্রীড়া প্রতিবেদক

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ধারে রিয়াল বেটিসে আসা ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তোনির দুর্দান্ত শো চলছেই। ইউরোপা কনফারেন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভলিতে দুর্দান্ত এক গোল করেন তিনি। ইতালির ক্লাব ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় বেটিস।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগে ২-২ গোলে সমতার ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেছেন অ্যান্তোনি। তার শট কেবল তাকিয়ে দেখতে হয়ে ম্যানইউ’তে অ্যান্তোনির সাবেক সতীর্থ ডেভিড ডি গিয়ার

ম্যাচে ফিওরেন্টিনার মাঠে প্রথম লিড নেয় বেটিস। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন অ্যান্তোনি। ওই গোল শোধ করে প্রথমার্ধেই লিডে ফেরে ফিওরেন্টিনা। ৩৪ ও ৪২ মিনিটে গোল করেন রবিন গোসেন্স। ৯৭ মিনিটে আব্দেল ইজালজৌলি গোল করে বেটিসকে সমতায় ফিরিয়ে ফাইনালে তোলেন। 

ইউরোপা কনফারেন্স লিগের অন্য সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে সুইডিশ ক্লাব জুরগার্ডেনকে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে চেলসি। বৃহস্পতিবার রাতে ব্লুজরা ১-০ গোলের জয় পেয়েছে। অবশ্য প্রথম লেগে জুরগার্ডেনের মাঠে গিয়ে ৪-১ গোলে জিতেছিল মারেস্কার দল। আগামী ২৮ মে রাতে চেলসি ও বেটিস ফাইনালে মুখোমুখি হবে। ম্যাচটি পোল্যান্ডের ব্রেসলাভিয়া স্টেডিয়ামে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া