• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

অবশেষে শুরু হলো পরিচালকদের নির্বাচন

   ৯ মে ২০২৫, ১১:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন। শুক্রবার (৯ মে) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

প্রথমে ২০২৪ সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এরপর নতুন তারিখ নির্ধারণ করা হয় এ বছরের ১০ জানুয়ারি, কিন্তু ওই দিনও ভোটগ্রহণ স্থগিত করা হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ নির্বাচনের দিন হচ্ছে। যেখানে দুটি প্যানেল অংশ নিচ্ছে।

বর্তমান মহাসচিব শাহীন সুমন এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্যানেল থেকে মহাসচিব পদে লড়ছেন শাহীন কবির টুটুল। তাদের প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন—
সহসভাপতি: মনতাজুর রহমান আকবর
উপমহাসচিব: কবিরুল ইসলাম রানা
কোষাধ্যক্ষ: সেলিম আজম
প্রচার ও প্রকাশনা: ওয়াজেদ আলী বাবুল
তথ্যপ্রযুক্তি: বন্ধন বিশ্বাস
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: সাইফ চন্দন

অন্য প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব পদে রয়েছেন সাফিউদ্দিন সাফি। তাদের প্যানেলের সদস্যরা হলেন—
সহসভাপতি: আবুল খায়ের বুলবুল
উপমহাসচিব: সালাউদ্দিন
কোষাধ্যক্ষ: সাইমন তারিক
সাংগঠনিক সম্পাদক: আবদুর রহিম বাবু
প্রচার ও প্রকাশনা: রফিক শিকদার
তথ্যপ্রযুক্তি: এস ডি রুবেল
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মোস্তাফিজুর রহমান মানিক

ভোটগ্রহণের মাধ্যমে এবার চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে আসছেন কারা, তা নির্ধারিত হবে দিনের শেষে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ