• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘মিথ্যা অভিযোগে অব্যাহতি দেয়া হয়’

   ৬ মে ২০২৫, ০৬:১৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
শৃঙ্খলাভঙ্গের মিথ্যা অভিযোগে ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের ট্রেনিং থেকে ৩২১ জনকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দাবি করেছেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ ক্যাডেট উপ-পরিদর্শকরা (এসআই)। বাংলাদেশ পুলিশ একাডেমির ১১৩ বছরের ইতিহাসে এমন নজির এই প্রথম বলেও মন্তব্য করেন তারা।

মঙ্গলবার (৬ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন।

তারা বলেন, যোগ্যতার শতভাগ প্রমাণ দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ট্রেনিংয়ে যোগদান করেন। অথচ এক বছরের ট্রেনিং শেষ করার পর কতকগুলো মিথ্যা অভিযোগে চার ধাপে অব্যাহতি দেয়া হয়। তাছাড়া, শৃঙ্খলাভঙ্গ হয়েছে কিনা সেটা নিশ্চিতে তারা সিসিটিভি ফুটেজ চেক করার অনুরোধ করেন।

তারা আরও বলেন, চাকরি করে যেখানে পরিবারের হাল ধরার কথা, সেখানে এখন পরিবারের বোঝায় পরিণত হয়েছেন। এই অবস্থায় ৩২১টি পরিবার সমাজের কটু কথায় ও অর্থনৈতিকভাবে অন্ধকারে নিমজ্জিত। বর্তমানে অব্যাহতি দেয়া সকলকে চাকরিতে ফিরিয়ে দেশের সেবা করার সুযোগ দেয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় চারটি ধাপে তাদের ৩২১ জনকে জনকে অব্যাহতি দেয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার নিশ্চিত করবে : প্রযুক্তিমন্ত্রী
সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক ব্যবহার নিশ্চিত করবে : প্রযুক্তিমন্ত্রী
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম