• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

কানাডার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

   ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এ.এম.

নিজস্ব প্রতিবেদক: 

লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে ও তার দলকে অভিনন্দন!

তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার জনগণ গণতান্ত্রিক মূল্যবোধ ও অভিন্ন স্বার্থের সঙ্গে যুক্ত। আমি দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার জন্য প্রবল আগ্রহী। তাই চলুন, আমরা নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, অর্থনৈতিক উদারীকরণ ও আমাদের বহুমুখী সম্পর্ককে আরও গভীর করি।

উল্লেখ্য, টানা চতুর্থবারের মতো কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। নির্বাচনে দলের জয়ের মাধ্যমে ৬০ বছর বয়সী মার্ক কার্নি দ্বিতীয় মেয়াদে দেশটির সরকারপ্রধান হতে যাচ্ছেন।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানুয়ারিতে জনপ্রিয়তা হারিয়ে পদত্যাগ করেন। তিনি প্রায় এক দশক ক্ষমতায় ছিলেন।

কার্নির জন্ম ১৯৬৫ সালে কানাডার উত্তর-পশ্চিম টেরিটরিজের ফোর্ট স্মিথে। আলবার্টায় বেড়ে ওঠেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংক অব কানাডা (২০০৮-২০১৩) এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর (২০১৩-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে আর্থিক সংকট মোকাবিলায় দক্ষ নেতা হিসেবে পরিচিত করেছে।

কার্নি প্রথম ব্যক্তি যিনি আইনপ্রণেতা না হয়ে বা মন্ত্রিসভার কোনো অভিজ্ঞতা ছাড়াই কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩