• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, আটক দুই


প্রকাশ:  ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩২ পি.এম.
শেয়ার করুন 0
লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, আটক দুই

মহেশখালীতে পুলিশের লুট হওয়া বিদেশি ১টি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগজিন এবং ২২ রাউন্ড গোলাসহ মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ১টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

খন্দকার মুনিফ তকি বলেন, অভিযান চলাকালীন অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তারপর যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিন (৩৮) নামের দুই জনকে আটক করে। এ সময় বাংলাদেশ পুলিশের লুট হওয়া ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২টি ম্যাগজিন, ২২ রাউন্ড গোলা, ১টি দেশীয় দা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস