• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের নায়িকা সাবিলা নূর

   ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১১ পি.এম.
শাকিব খান ও সাবিলা নূর। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

খবর রটেছিল একদিন শুটিং করে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে সাবিলা নূরকে। কিন্তু না তেমন কোনো ঘটনাই ঘটেনি। যদিও সে সময় সবাই চুপ ছিলেন। তাণ্ডব টিম থেকে অফিসিয়ালি কেউ জানাননি কিছুই।

সাবিলা নূরের বাদ পড়ার খবরের  রেশ কাটতে না কাটতে সামনে আসে আরও একটি খবর। এটিও শাকিব খানের সিনেমা থেকে নায়িকার বাদ পড়ার খবর। আন অফিসিয়ালি জানা যায় তান্ডব থেকে বাদ পড়ে নিদ্রা দে নেহা নামে আরও এক নায়িকা। তার বাদ পড়ার কারণ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানোর আগেই তিনি নিজেই জানিয়েছেন এই ছবিতে যুক্ত হওয়ার বিষয়ে।

নতুন খবর হচ্ছে তাণ্ডবের নায়িকা হিসেবে সাবিলা নূর থাকছেন। অফিসিয়ালি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটি না জানালেও গোপন রাখতে পারেনি। জানা গেছে ঢাকার এফডিসির পর তাণ্ডবের শুটিং হচ্ছে রাজশাহীতে। আর সেখান থেকেই শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের রোমান্সের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটিতে যে শাকিব খানের পাশে সাবিলা নূর বসা তা স্পষ্টই বুঝা যাচ্ছে। 

সিনেমাটির মাধ্যমে রূপালি পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন সাবিলা নূর। মানে আয়নাবাজির নাবিলা, ইধিকা পালদের পর এবার ক্যারিয়ারের মোড় ঘুরে যাচ্ছে সাবিলা নূরেরও। সুপারস্টার শাকিব খানের বিপরীতে আগামী ঈদুল আজহায় সিনেমা হল মাতাবেন তিনি। 

টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি! সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রিয়তমা, তুফান, বরবাদের পর ‘তাণ্ডব’ দিয়ে বাজিমাৎ করবেন শাকিব খান।

‘তাণ্ডব’ বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার ছবি ‘তুফান’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ