• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বর্ণের দাম ছাড়াল পৌনে ২ লাখ টাকা, বেড়েছে রুপাও

   ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।এবার ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছে বাজুস। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।

এর আগে গতকাল সোমবার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়। সেই হিসেবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এবার স্বর্ণের দামের সঙ্গে দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হবে ২ হাজার ৮৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা। এতদিন রুপার দাম ছিল ২২ ক্যারেট ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ছিল ১ হাজার ৫৮৬ টাকা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু
আজ থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু
বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা
ইরান যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা
বহির্নোঙরে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত দুই কনটেইনার জাহাজ
বহির্নোঙরে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত দুই কনটেইনার জাহাজ