• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর


প্রকাশ:  ১৩ নভেম্বর ২০২৪, ০১:০০ পি.এম.
শেয়ার করুন 0
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর

দেশের তিন বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৩ নভেম্বর) সকালে আগামী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ তৈরি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে গত অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেয়া হয় ‘দানা’। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাব বাংলাদেশে তেমন একটা না পড়লেও ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর বেশ ক্ষয়ক্ষতির কারণ ঘটায়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস