• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সংসদ না থাকায় অধ্যাদেশ আকারে জারি হবে বাজেট


প্রকাশ:  ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
সংসদ না থাকায় আগামী দুই জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। ওই দিনই অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারা কার্যকর হবে। আর বাকি বাজেট কার্যকর হবে এক জুলাই থেকে। সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের ওপর কোনো শুনানি হবে না। 

রোববার (১৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তারা এসব তথ্য জানান। তারা জানান, বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে ২১ মে। রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে পরের দিন অর্থাৎ ২২ মে। 

কর্মকর্তারা জানান, সংসদ না থাকায় এবার টেলিভিশনে বাজেট বক্তৃতা পাঠ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এদিকে একই দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিসিসিআই প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করহার খুব বেশি কমানোর সুযোগ নেই।  তবে কোম্পানি লোকসান করলেও কর দিতে হয়, সেখানে নতুন বাজেটে কিছু করার চেষ্টা থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন