• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

সিঙ্গাপুরে গেলেন তামিম

   ৮ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পি.এম.
তামিম ইকবাল। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক
হৃদরোগজনিত সমস্যার পর সুস্থ হয়ে বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে অবশেষে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন দেশের অভিজ্ঞ ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।

গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের। তারপর এভার কেয়ারে চিকিৎসা নেন তামিম। গত ২৪ মার্চ দ্বিতীয় দফায় হার্ট অ্যাটাক করার পর একেবারেই অজ্ঞান ছিলেন তামিম। পালস পাওয়া যাচ্ছিল না তার। ২০-২২ মিনিট ধরে তাকে সিপিআর দিতে থাকেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম।

ডালিমের সেই সিপিআরই মূলত বাঁচিয়ে দিয়েছে তামিমকে। কেপিজে এবং এভারকেয়ারের ডাক্তাররা বারংবারই সেকথা বিভিন্ন সময়ে বলেছেন। শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠায় এবার সিঙ্গাপুরে নেওয়া হয়েছে আরো পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য। যদিও তামিম কোন হাসপাতালে ভর্তি হবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দেশসেরা ওপেনার কবে দেশে ফিরবেন সেই ব্যাপারেও এখনও জানা যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র