• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মদ্যপ অবস্থায়

থানায় গিয়ে হুমকি, যুবদলের দুই নেতা বহিষ্কার

   ৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পি.এম.

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকির ঘটনায় গ্রেপ্তার যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার (জীবন) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম।

সোমবার (৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন।

এ ছাড়া, বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি যুবদলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি, তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সিংগাইর থানার একটি নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তারের পর শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে কয়েকজন ব্যক্তি থানায় এসে হট্টগোল শুরু করে। এ সময় পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেন জীবন ও শফিকুল ইসলাম। ঘটনার সময় তারা দুজনই মদ্যপ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের আটক করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোববার দুপুরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
পাবনায় দুদকের মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার
পাবনায় দুদকের মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু