• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

‘হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানে আ.লীগের এজেন্ট ছিল’

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি দাবি করেছেন, গণঅভ্যুত্থানের সময় এই দুই নেতা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

রাশেদ খান তার পোস্টে বলেন, জুলাইয়ের গণহত্যার বিচার এবং শহীদদের স্মরণে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করলেও দলটির নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির চেয়ে বিএনপিবিরোধী বক্তব্যই বেশি গুরুত্ব পাচ্ছে। তার ভাষ্য, এর পেছনের কারণ সম্প্রতি আলোচনায় আসা হান্নান মাসউদের একটি অডিও ক্লিপে স্পষ্ট হয়েছে।

তিনি দাবি করেন, ওই অডিওতে এমন বক্তব্য রয়েছে, যা থেকে বোঝা যায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আন্দোলনের স্বার্থবিরোধী ভূমিকা পালন করেছিলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নাহিদ ইসলামকে গ্রেপ্তারের পেছনেও তাদের ভূমিকা ছিল এবং ভবিষ্যতে বিএনপির নেতাদের বিরুদ্ধেও একই ধরনের পরিকল্পনা রয়েছে বলে অডিওতে ইঙ্গিত পাওয়া যায়।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, যারা আন্দোলনের সময় আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে, তারা কীভাবে বর্তমান সরকারের রাষ্ট্র পুনর্গঠনের কাজে আন্তরিকভাবে সহযোগিতা করবে।

ছাত্র উপদেষ্টা নিয়োগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তার দাবি, আন্দোলনের সমন্বয়কদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপদেষ্টা হলেও হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সে সুযোগ পাননি। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৭ আগস্ট এক ছাত্র উপদেষ্টা তাকে জানিয়েছিলেন-হাসনাত ও সারজিস ‘জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন’। সেই কারণেই তারা উপদেষ্টা পরিষদে জায়গা পাননি বলে দাবি করেন তিনি।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত