• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ভাঙ্গায় ককটেল বিস্ফোরণ: সাবেক এমপি নিক্সনসহ ৫৯ জনের নামে মামলা


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ভাঙ্গায় ককটেল বিস্ফোরণ: সাবেক এমপি নিক্সনসহ ৫৯ জনের নামে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর নামে মামলা হয়েছে। এ মামলায় ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহাদাত হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৫৯ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি করেন। শহিদুল ইসলাম ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দা।

জানা যায়, রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।  এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, গতকাল রবিবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। 
তিনি বলেন, মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর -৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন চৌধুরীকে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস