• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

পরীমণির পাশে দাঁড়ালেন মুন্নী সাহা

   ৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পি.এম.

বিনোদন ডেস্কঃ  

ঢাকাই আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজধানীর ভাটার থানায় সাধারণ ডায়রি করেছেন ওই ভুক্তভোগী। ভাটারা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, অভিযোগের বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে নিজেকে পরীমণির গৃহকর্মী দাবি করা পিংকি আক্তারের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে। সেখানে তার কথাবার্তায় সন্দেহ পোষণ করছেন নেটিজেনদের অনেকে। সাংবাদিক মুন্নী সাহাও আছেন এ তালিকায়।

সামাজিক মাধ্যমে পরীমণির ঘটনাটি নিয়ে করা একটি সংবাদ শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, আমাদের আদরের পরীটা এমনই থাকুক। সঙ্গে জানিয়েছেন শুভকামনা।

এদিকে লেখক তসলিমা নাসরিন এবং সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও পরীমণিকে সমর্থন করেছেন। নিজেদের ফেসবুকে পরীর পক্ষে কথা বলেছেন তারা।
এদিকে বিষয়টি নিয়ে এর আগে কথা বলেছেন পরীমণি নিজেও। তিনি বলেছিলেন, ‘এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে।’ 

তিনি যোগ করেছিলেন, ‘একজন তাকে কাজের জন্য আমার বাসায় দিয়েছিল। কিন্তু উনি শারীরিক ভাবে অসুস্থ। ঠিক মতো হাটতে পারে না। এ অবস্থায় তাকে বলি কি করে কাজ করবেন। তখন আমাকে বলে—আমি অসুস্থ তাই কেউ কাজে নেয় না। শুনেছি, আপনি অনেক ভালো মানুষ। আমাকে একটু দয়া করুন। মানবিক বিষয় চিন্তা করে আমার ছোট বাচ্চার জন্য তাকে রেখেছি কারণ, ওর কোনো ভারি কাজ নেই।’ 

সবশেষ তিনি বলেছিলেন, ‘কিছুদিন না যেতেই একের পর এক সমস্যা বলে টাকা চাইত। বিষয়টা আমার কাছে সুবিধার মনে হয়নি। যে আমাকে দিয়েছিল তাকে নিয়ে যেতে বলি। মাত্র ৩৭ দিন আমার বাসায় ছিল। তারপরও দুই মাসের পুরো বেতন দিয়েছি। নতুন পোশাক দিয়েছি। তার ফল এই জিডি।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ