• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিযুক্ত গ্রেপ্তার

চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টা

   ২৯ মার্চ ২০২৫, ০২:৪৮ পি.এম.

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের কালিয়ায় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইছাদুল শিকদার (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে।

শনিবার (২৯ মার্চ) কালিয়া থানা পুলিশ ওই কিশোরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এর আগে, শুক্রবার রাতে এ ঘটনায় ভিকটিম শিশুটির বাবা বাদী হয়ে কালিয়া থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কালিয়া উপজেলার একটি গ্রামে ভুক্তভোগী ওই শিশুটি বাড়ির পাশের একটি দোকান থেকে ডিম কিনে বাড়ি ফিরছিল। প্রতিমধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছলে ইছাদুল শিকদার নামে এক কিশোর তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ ঘটনায় ওই শিশুর বাবা শুক্রবার রাতে কালিয়া থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, শনিবার ভোররাতে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক মিনিটের মিশনে স্তব্ধ আন্ডারওয়ার্ল্ড, আলোচনায় জোসেফের নাম
এক মিনিটের মিশনে স্তব্ধ আন্ডারওয়ার্ল্ড, আলোচনায় জোসেফের নাম
টেলিগ্রাম গ্রুপে স্কুল-কলেজ পড়ুয়া নারী শিক্ষার্থীদের ছবি কেনাবেচা, গ্রেপ্তার ৫
টেলিগ্রাম গ্রুপে স্কুল-কলেজ পড়ুয়া নারী শিক্ষার্থীদের ছবি কেনাবেচা, গ্রেপ্তার ৫
চলন্ত সিএনজি থেকে ফেলে ভ্যাট কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫
চলন্ত সিএনজি থেকে ফেলে ভ্যাট কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫