• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ডিআরইউতে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

   ২৮ মার্চ ২০২৫, ০৭:২৬ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীর নেতৃত্বে এই হামলায় ডিআরইউ’র তিন কর্মচারী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শুক্রবার সকাল ১০টা ও বেলা ১২টার দিকে দুইবার এ ঘটনা ঘটে। সে সময় আহত হন ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টাফ বাবুল, ম্যানেজার জহির ও একজন ক্যান্টিন কর্মী। তাদের মধ্যে বাবুলের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও দুর্বৃত্তরা এই হামলায় অংশ নেয়। তারা বাবুলসহ দুই কর্মীকে মারধর করে। এসময় তাদের সবার হাতে লাঠিসোটা ছিল।

প্রত্যক্ষদর্শী সিকিউরিটি কর্মীরা বলেন, সকালে বাবুলকে পথে একা পেয়ে তারা মারধর করে। পরে আরও শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসে। তারা বাবুলকে একা পেয়ে তার মাথায় লাঠি ও হেলমেট দিয়ে আঘাত করে।

শাহবাগ থানায় অবস্থান করা ডিআরইউয়ের একজন কর্মী জানান, করতোয়া কুরিয়ার সার্ভিসের পাঁচজন কর্মীর নামে মামলা করতে থানায় এসেছি। এই হামলার মূলে তারাই ছিল। তাদের প্রত্যক্ষ প্ররোচণায় হামলা ও আমাদের সহকর্মী আহত হয়েছে।

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আমরা অভিযোগ পেয়েছি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ