• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

পিটুনির পর পুলিশে সোপর্দ

স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

   ২৬ মার্চ ২০২৫, ০২:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে- ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, জয়বাংলা, জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে কয়েকজন। এ সময় তাদের ধাওয়া দিয়ে গণপিটুনি দেয় উপস্থিত লোকজন। পরে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়। বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার শাহজালাল বলেন, তারা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে স্মৃতিসৌধে এসেছে। তারা ‘অ্যাকশন অ্যাকশন ও জয়বাংলা’সহ নানা স্লোগান দিতে থাকে। পরে জনতা তাদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করে।

জীবন হাওলাদার নামে একজন বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি। আমরা স্মৃতিসৌধে এসেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছি। আমরা কোনো বাধার সম্মুখীন হইনি।

নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দেওয়া বরগুনা জেলা সদর থানার আমিন মুসল্লী বলেন, যেহেতু আমরা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আমাদের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা এখানে আসতেই পারি।

জয় বাংলা স্লোগান দেওয়া ব্যক্তিদের মধ্য থেকে একজন বলেন, আজকে স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতাকে বিকৃত হিসেবে পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো কথা নেই।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, কতিপয় লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির জন্য স্মৃতিসৌধে এসেছিলেন। তারা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পরে পুলিশ তাদের তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। বাকিরা দৌড়ে পালিয়ে গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
বেতন বৃদ্ধির দাবিতে ডাক বিভাগের কর্মচারীদের অনশন
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা
২০২৬ সালে এসেও আমাদের বেতন ৪৪৬০ টাকা