• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

আরও সমৃদ্ধশালী হবে নতুন বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

   ২৬ মার্চ ২০২৫, ১১:৫২ এ.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
নতুন বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ২৬ মার্চ দেশের একটি সর্বশ্রেষ্ঠ দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে মানুষ। কারণ যুদ্ধে আহত ও শহীদদের আত্মত্যাগের ফলেই আজকের এই স্বাধীন বাংলাদেশ।

তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটিও একটি বিশেষ দিন। তাই স্বাধীনতা দিবস ও ৫ আগস্ট দুটোই দেশের জন্য শ্রেষ্ঠ দিন। উভয় দিনই সবসময় শ্রদ্ধাভরে পালন করতে হবে।

নতুন বাংলাদেশকে আরও সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, বিশ্বে আমাদের কদর আরও বাড়বে। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী
পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন
পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন