• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

ঈদে ঘরমুখো মানুষ

প্রস্তুত পাটুরিয়া-আরিচা ঘাট

   ২৫ মার্চ ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি
ঈদে ঘরে ফেরা মানুষদের দুর্ভোগবিহীন যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কসহ পাটুরিয়া-আরিচা ঘাট প্রস্তুত। এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যানবাহন, যাত্রী পারাপার করা হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের এজিএম আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ প্রান্তের ৩৬ কিলোমিটার সড়কপথসহ দুই ঘাটে মোতায়েন থাকবে ৬শ পুলিশ। নিরাপত্তা এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের এজিএম আবদুস সালাম বলেন, ঈদে ঘরে ফেরা মানুষদের নির্বিঘ্ন যাত্রী, যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ফেরি সচল রাখা হয়েছে। যানজট নিরসনে ঘাটের এক কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে পদ্ধতিসহ ছোট-বড় গাড়ির জন্য রাখা হয়েছে আলাদা লেনের ব্যবস্থা। এ ছাড়াও ঈদের তিন দিন আগে থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, মানিকগঞ্জ প্রান্তের ঢাকা-আরিচা মাহাসড়কের ৩৬ কিলোমিটার রাস্তাসহ দুই ঘাট এলাকায় ৬শ পুলিশ নিয়োজিত থাকবে।

এ ছাড়াও অজ্ঞানপার্টি, মলমপার্টি, ছিনতাইকারী প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যের পাশাপাশি ট্রাফিক, আনসার, সদস্যও নিয়োজিত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের হুঁশিয়ারি মালয়েশিয়া প্রবাসীদের
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত