• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‍কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিমকে বদলি


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ১০:৫১ এ.এম.
শেয়ার করুন 0
‍কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিমকে বদলি

কিশোরগঞ্জে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ ওঠা সদর উপজেলার আলোচিত ‍কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিমকে বদলি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরের ছয়টি প্রকল্প ছিল। সেই প্রকল্পগুলোর প্রদর্শনী নামমাত্র বাস্তবায়ন, কোথাও আবার বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ ছিল এ কর্মকর্তার বিরুদ্ধে। ফাহিমা আক্তার ফাহিমের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ‘প্রকল্পের টাকা যেভাবে ব্যাগে ভরেন কৃষি কর্মকর্তা’ শিরোনামে কালবেলা মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচার করলে নড়েচড়ে বসে কৃষি অধিদপ্তর। ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের ৭ নভেম্বর যোগদানের কিছুদিন পর থেকেই ফাহিমা আক্তার ফাহিম বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ ছিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা গেছে, ফাহিমা আক্তার ফাহিমকে উপজেলা কৃষি অফিসার থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে পদায়ন ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) সংযুক্ত করা হয়েছে। এর আগে কিশোরগঞ্জ সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে ছিলেন তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস