• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রেকর্ড জয়ে সিরিজ জিইয়ের রাখলো পাকিস্তান

   ২১ মার্চ ২০২৫, ০৭:০৬ পি.এম.

ক্রীড়া ডেস্ক
টানা দুই ম্যাচ হেরে যখন সিরিজ হাতছাড়া হওয়ার দশা, সেখানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর পাকিস্তান যেভাবে ঘুরে দাঁড়ালো, তা আহত বাঘের আক্রমণ মনে হতে পারে। দুইশ’র বেশি রান তাড়া করতে গিয়ে ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখে জয় তুলো নিলো পাকিস্তান। তবে কাজটি করেছেন পাকিস্তানের এক ‘অখ্যাত’ ব্যাটার।

শুক্রবার (২১ মার্চ) অকল্যান্ডে তৃতীয় টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানের ৪৪ বলে ৯৪, অধিনায়ক মাইকেল ব্রাসওয়েল ১৮ বলে ৩১ রানে ২০৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। অবশ্য বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। ১৯.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় কিউইরা।

নিউছিল্যান্ডের ২০৫ রানের জবাবে দিতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ২০ বলে ৪১ রান করে আউট হন পাকিস্তান ওপেনার। অপরপ্রান্তে অকল্যান্ডে শুরু থেকেই ডিনামাইটের মতো আছড়ে পড়তে থাকেন ‘অখ্যাত’ হাসান নাওয়াজ। ৪৫ বলে ১০৫ রানের (১০ চার ও ৭ ছক্কা) হার না মানা এক ইনিংস খেলেন তিনি। 

তাকে সঙ্গ দেন সালমান আগা। তিনি খেলেন ৩১ বলে ৫১ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে দুইশোর বেশি রান তাড়া করে সবচেয়ে কম ওভারে জয়ের রেকর্ড এটি। স্কোয়াডে রিজওয়ান, বাবরদের না থাকার যে শূন্যতা, তা এদিন একই পূরণ করে ম্যাচ সেরা হয়েছেন হাসান নাওয়াজ। সিরিজ নির্ধারণে এখন দুটি ম্যাচ বাকি। পরের ম্যাচ ২৩ মার্চ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া