• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলায় আ. লীগের ৩ নেতা গ্রেফতার


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পি.এম.
শেয়ার করুন 0
বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলায় আ. লীগের ৩ নেতা গ্রেফতার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আমির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন-তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয় সম্পাদক আহাম্মদ আলী (৫০), উত্তরা মডেল টাউনের পাঁচ নম্বর ইউনিট কমিটির সহ-সভাপতি সুভাষ চন্দ্র (৫৩) ও উত্তরা পশ্চিম থানার যুবলীগ নেতা শফিকুল ওরফে শরীফ ওরফে শাওন (৩৬)।

ডিসি তালেবুর জানান, গত ৫ আগস্ট উত্তরা পশ্চিম থানার জসিম উদ্দিন রোডে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল আমির। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে আমির গুরুতর আহত হয়।

আহত আমিরকে স্থানীয় মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরের বাবা খুরশেদ আলম বাদী হয়ে ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ রোববার (১০ নভেম্বর ) রাত সাড়ে ৪ টায় উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকা থেকে আহাম্মদ আলী, সুভাষ চন্দ্র ও শফিকুলকে গ্রেফতার করা হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস