• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধর্ষণের অভিযোগে মারধরের শিকার

সেই কিশোরের অবস্থা স্থিতিশীল

   ১৯ মার্চ ২০২৫, ০১:৩৩ পি.এম.
সেই কিশোরের অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত কিশোর রবিউল হাসান ওরফে জান মিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। মারধরের শিকার কিশোরের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়েছিল সামজিক মাধ্যমে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ এ তথ্য জানান। মেডিকেল অফিসার শিশির কুমার ঘোষ বলেন, রোগীর ব্রেনে রক্তক্ষরণ জাতীয় ইনজুরি নাই। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত একথা বলা যাবে না।

অভিযুক্ত কিশোর রবিউল হাসান ওরফে জান মিয়া বলেন, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে দাবি।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে জান মিয়া নামে এক তরুণ গণপিটুনির শিকার হয়। পুলিশ খবর পেয়ে জান মিয়াকে আটক করে থানায় নিয়ে আসছিল। পরে খিলক্ষেত বাজার এলাকায় এলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এতে পুলিশের সাত সদস্য আহত হন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রমনা পার্কে স্কুলছাত্রী উদ্ধার, আটক ভুয়া সাংবাদিক
আদাবরে বিএনপি নেতা হত্যা, হুকুমদাতা-প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
আদাবরে বিএনপি নেতা হত্যা, হুকুমদাতা-প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত সৌমেন সাহা
ব্যবসার নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক গ্রেপ্তার