• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৫ আগস্ট থেকে পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৯:২০ পি.এম.
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- র‍্যাব-১৪-এর (ময়মনসিংহ) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে ৫৭ জনের তালিকা। এর মধ্যে ৩ জনকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও বরখাস্ত করা হবে।’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটিশ কাউন্সিলের ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারী ও অতিথিরা।
মাস্টার ট্রেইনার সনদ পেলেন ১৫ শিক্ষাবিদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
‘শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় ঘাটতি নেই’
সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী
সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার