• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন

অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে একটি বাছাই কমিটি গঠন করেছে। আজ রবিবার দুদক আইন অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং সবশেষ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মো. মাহবুব হোসেনকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে।

আইন অনুযায়ী, বাছাই কমিটিতে দুজন বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি। আর বাকি তিনজনকে পদাধিকারবলে কমিটির সদস্য করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন গত ২৯ অক্টোবর পদত্যাগ করেন।

বাছাই কমিটির কমপক্ষে তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নামের তালিকা করে রাষ্ট্রপতিকে পাঠাতে বলা হয়েছে। বাছাই কমিটির কমপক্ষে চার সদস্যের উপস্থিতিতে কোরাম হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস