• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

স্বস্তি চায় সাধারণ মানুষ

রাতের ঢাকায় আতঙ্ক

   ১৭ মার্চ ২০২৫, ০১:৩০ পি.এম.

প্রান্তিকা মুন

রাত হলেই যেন আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। চাঁদাবাজি, ছিনতাই, খুনের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে, মিরপুরে মাদক ব্যবসার আধিপত্যের জেরে খুন হয় এক শ্রমিক। অন্যদিকে, শান্তিনগরে চাঁদা চাইতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়ে ৪ জন। ক্ষুব্ধ নগরবাসী জানান, এমন আতঙ্কময় রাত কাটাতে চান না তারা।এমন চাঁদাবাজি কিংবা সংঘাত-হানাহানির রাত নয়, বরং একটু স্বস্তিতে চিন্তামুক্ত হয়ে ঘুমাতে চায় সাধারণ মানুষ।

মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রনি নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১ এ শিশু পার্কের পাশে এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, রনির প্রতিপক্ষের কয়েকজন এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। মাদক ব্যবসায় বাধা দেয়াতেই খুন হয়েছেন রনি, এমনটাই মনে করেন তারা।

তাদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মাদকের রমরমা বাণিজ্য। যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছে বিবাদ। এসব অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সবার। ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় সেনাবাহিনী ও পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এ সময়, একজন সন্দেহভাজনকে আটক করতে দেখা যায়।

এ বিষয়ে পুলিশের পল্লবী জোনের এডিসি মো. জাকারিয়া জানান, ছুরিকাঘাত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

একই রাতে রাজধানীর শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে এলাকাবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয় তাদের। স্থানীয়রা জানান, এক বাড়ির মালিকের কাছে ১০ জনের একটি দল চাঁদা দাবি করে। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী।

ভুক্তভোগী বাড়ির মালিক জানান, তার কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করে তারা। জোরপূর্বক টাকা আদায় করতে চাইলে একপর্যায়ে তাদের আটক করে বেঁধে রাখে স্থানীয়রা।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. সাইফুর রহমান, চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে এলাকাবাসী বাদী হয়ে মামলা দায়ের করার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে ফিরিয়ে আনা কতটা সহজ?
বেনজীরকে ফিরিয়ে আনা কতটা সহজ?
যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে
যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে
বেনজীরকে রাখা হয়েছে দুবাই পুলিশের হাই সিকিউরিটি জোনে, পাঠানো হবে ঢাকায়
বেনজীরকে রাখা হয়েছে দুবাই পুলিশের হাই সিকিউরিটি জোনে, পাঠানো হবে ঢাকায়