• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি

রুদ্র রাসেল    ১৬ জুন ২০২৬, ০১:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের একটি অতি গুরুত্বপূর্ণ সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) নীরব অন্তবর্তী সরকারের আমল থেকেই। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে নিজ অবস্থান পরিস্কার করলেও দুদকে সংস্কার চলেনি। 

তবে এবার প্রতিষ্ঠানটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী দুদক গঠন করতে প্রস্তাবিত দুদক বিল সংসদে পাস হওয়ার অপেক্ষা করা হচ্ছে। 

ইতোমধ্যে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের জন্য অতিরিক্ত বরাদ্দের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় হয়েছে সংসদে। 

তবে এ বিল পাসের আগেই বিদ্যমান আইন অনুযায়ী সংস্থাটিতে সর্বোচ্চ পদ চেয়ারম্যান ও তার অধীন কমিশনার নিয়োগ দিতে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যেই প্রধান বিচারপতি সার্চ কমিটিতে তার প্রতিনিধি নির্ধারিণ করে সেই নাম পাঠিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। 

যা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে স্বীকার করে বলেছেন, প্রধান বিচারপতি রোববার সার্চ কমিটির জন্য তার প্রতিনিধির নাম পাঠিয়েছেন, ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে। এখন সার্চ কমিটি গঠন করা হবে।'

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেন গত ৩ মার্চ। তার সঙ্গে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদও পদত্যাগ করেন। সেই থেকেই শীর্ষপদ শূণ্য রেখেই চলছে কমিশনটি। দুর্নীতি দমনের বদলে দিনদিন দুর্নীতির আখড়া হয়েছে প্রতিষ্ঠানটি নিজেও। এখানকার একাধিক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে দুর্নীতির অভিযোগে। স্বাধীন এই কমিশনটি সরকারের আজ্ঞাবহ হয়ে দুর্নীতিকে উৎসাহিত করা এবং সরকারগুলোর রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে সাজানো দুর্নীতির অভিযোগে বিরোধীদের হেনস্তাকারী প্রতিষ্ঠান হিসেবে প্রকৃতপক্ষে পরিচালিত আসছিল এ প্রতিষ্ঠানটি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি বা এ ধরনের দেশি বিদেশি অন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ মূল্যায়নে দুদককে এ পর্যন্ত এমন অবস্থানেই রাখা হয়েছে।  

অন্যদিকে, সরকার গঠনের তিন মাস পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে সোমবার (১৫জুন) দুদককে ঢেলে সাজাতে সরকারের মনযোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের জন্য নাম সুপারিশ করতে যে কোনো সময় সার্চ কমিটি গঠন করা হবে।

এর মাধ্যমে আরও শক্তিশালী একটি দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

মন্ত্রী বলেন, 'হয়ত আপনারা মনে করেন সরকার আন্তরিক নয়। কিন্তু সরকার আন্তরিক ছিল। সার্চ কমিটি গঠন করা হবে এবং একটি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে।'

তিনি আরও বলেন, সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলা হবে।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক-সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদিত না হলেও আগের আইন পুনরুজ্জীবিত হয়েছে। যেখানে সার্চ কমিটি গঠনের বিধান রয়েছে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাউজানে যুবদল নেতাকে হত্যা, ১১ জনের নামে মামলা
রাউজানে যুবদল নেতাকে হত্যা, ১১ জনের নামে মামলা
ইতালি পাঠানো চক্রের পেছনে বিমানের কর্মকর্তারা
ইতালি পাঠানো চক্রের পেছনে বিমানের কর্মকর্তারা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে