• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল

   ১৬ মার্চ ২০২৫, ০৭:০৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সারাদেশের জেলা পুলিশ সুপার ও পুলিশের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার ১৬ মার্চ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারবলেন, সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক হবে।

তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং তিনি শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। সভায় পুলিশের আইজিপি স্বাগত বক্তব্য রাখবেন। গত ৫ অগাস্টের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেটা তুরে ধরবেন আইজিপি।

আইজিপি ছাড়াও পুলিশের ছয়জন মাঠ পর্যায়ের কর্মকর্তা বৈঠকে কথা বলবেন বলে আজাদ মজুমদার জানান।

তিনি বলেন, পুলিশের সঙ্গে প্রধান উপদেষ্টার এটি একটি বিশেষ সভা। এর আগে অতীতে কখনও এমনটি হয়নি। সাধারণত পুলিশ সপ্তাহ হয়। সেখানে সরকারপ্রধান পুলিশের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এবার ১৯ এপ্রিল পুলিশ সপ্তাহ শুরু হবে। সেখানে প্রধান উপদেষ্টা পুলিশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা আগামী কাল সোমবার সারাদেশের পুলিশ কর্মকর্তাদের ডেকেছেন। এসপি ও এর উপরের দিকের যেসব কর্মকর্তা আছেন, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ক্রাইম বিভাগের প্রধানসহ ১২৭ জন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হবেন।

ভিওডি বাংলা/ এমএইচ



 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
স্মারকলিপি দিলো ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মোবাইল-মাদক থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালা চলছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী