• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

   ১৬ মার্চ ২০২৫, ০৩:৩৫ পি.এম.

স্পোর্টস ডেস্ক
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারীদের দেয়া ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

রোববার (১৮ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রতিপক্ষ বোলারদের তোপে একদমই সুবিধা করতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা।

নতুন শুরুর আশায় বড় পরিবর্তন নিয়ে মাঠে নামে পাকিস্তান। এই দলে রাখা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। তবে দলীয় ১১ রানেই চার টপ অর্ডারকে হারিয়ে ভেঙ্গে পড়ে তারা। দুই ওপেনার হারিস ও নেওয়াজ সাজঘরে ফেরেন শুন্য রানে। এরপর ৪৬ রানের জুটি গড়ে বিপদ কিছুটা সামাল দেন খুশদিল শাহ ও আগা সালমান।

তবে সালমানকে ফিরিয়ে পথের কাটা হয়ে দাড়ান সোধি। এরপর ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে খুশদিল শাহর ৩২ ও জাহানদাদ খানের ১৭ ছাড়া কেউই পৌঁছাতে পারেনি দুই অঙ্কের রানে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম ৯১ রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড গড়ে পাকিস্তান।

কিউইদের পক্ষে মাত্র ১৪ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন জ্যাকব ডাফি। এছাড়া ৮ রান দিয়ে ৩টি উইকেট পান কাইল জেমিসন।

জবাবে, ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা গড়ে কিউইরা। দুই ওপেনারের ব্যাট থেকে আসে ৫৩ রান। আবরার আহমেফের আগে সাজঘরে ফেরার আগে টিম সেইফার্টের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস।

আর কোনো উইকেট না হারিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফিন অ্যালেন ও টিম রবিনসন। আগামী মঙ্গলবার ডুনেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার