• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৬:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে আটক হওয়ার পর কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এ সময় তার সঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) 'নিট' পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি অভিযানের প্রতিবাদে কংগ্রেস এ কর্মসূচির আয়োজন করে। পরে রাত ৯টার দিকে রাহুল, প্রিয়াঙ্কাসহ আটক নেতাদের ছেড়ে দেওয়া হয়।

আটক অবস্থায় প্রকাশিত ভিডিও বার্তায় রাহুল গান্ধী পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আন্দোলন দমনে সরকারের ভূমিকার জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা এবং শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার দ্রুত সংস্কার।

ভিডিও বার্তায় রাহুল বলেন, “ভারতের শিক্ষাব্যবস্থা কেন ভেঙে পড়ছে? কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে? কেন শিক্ষা এত ব্যয়বহুল? কেন সন্তানদের পড়াতে গিয়ে পরিবারগুলো আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছে? এগুলো সম্পূর্ণ যৌক্তিক প্রশ্ন, আর এসব প্রশ্ন তোলা কোনোভাবেই ভুল নয়।”

তিনি আরও বলেন, বিরোধী জোটের সব দলই এ বিষয়ে লোকসভা ও রাজ্যসভায় আলোচনার পক্ষে।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রাহুল বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে যারা লড়াই করছেন, তাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।”

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বিক্ষোভস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। পরে তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনা চাওয়ার আগের অবস্থান থেকে সরে এসে এখন কংগ্রেস কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জোর দিচ্ছে।

অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত থাকলেও বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতিকে ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেয়ে রাজনৈতিক প্রচারণাই কংগ্রেসের মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সৌদির সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের
এআই ছবি
টানা ১১ রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত
হুতিদের হুমকিতে পথ বদলাল সৌদি তেলবাহী দুই জাহাজ