• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

সাবেক এমপি

বাসা দখল করে আশ্রম বানানো মিষ্টি গ্রেপ্তার

   ১০ মার্চ ২০২৫, ০৩:২৭ পি.এম.

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাড়িতে থাকা মানসিক ভারসাম্যহীনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে। অপরদিকে বাড়ি দখলকারী কথিত সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ।

রোববার (৯ মার্চ) রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীনদের ময়মসিংহ ও গাজিপুরের কাসিমপুর পাঠানো হয়।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি রুহুল আমিন শরীফ জানান, নারী মানসিক ভারসাম্যহীনদের গাজিপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে। এছাড়া পুরুষদের সরকারিভাবে ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে।

অপরদিকে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা একটি অভিযোগ দায়ের করেন বাড়ি দখলের ও চাঁদাবাজির। তারই ভিত্তিতে আজ রাতে অভিযান চালিয়ে মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত